মোবাইলে যেভাবে মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি তুলবেন।
অ্যাস্ট্রোফটোগ্রাফি কি?লং এক্সপোজার ফটোগ্রাফি কি?এগুলা সম্পর্কে আজাইরা প্যাচাল না পেড়ে আমি একবারে কাজের কথায় আসি।কারো এগুলো নিয়ে বিশদ জানতে ইচ্ছা হলে গুগলে টু মারলেই পেয়ে যাবেন।
প্রথমত,আপনাদের যদি DSLR ক্যামেরা ব্যবহার করার অভিজ্ঞতা থাকে তাহলে রাতের আকাশের নক্ষত্র কিংবা ছায়াপথের ছবি তোলার জন্য আপনাকে খুব বেশি কস্ট করা লাগবে না।কিন্তু যাদের DSLR ব্যবহারের অভিজ্ঞতা নেই তাদের জন্য বিষয়টা একটু জটিল মনে হবে।কারণ,শাটার স্পিড,ISO,ফোকাল লেন্থ,এক্সপোজার এই ধরণের টার্ম গুলোর সাথে আপনারা একবারেই পরিচিত নন।কিন্তু মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে এই টার্ম গুলো সম্পর্কে না জেনেও মোটামুটিরকম ছবি তোলা যায়।
আসেন দেখা যাক কিভাবেঃ
আপনার মোবাইলের ডিফল্ট ক্যামেরা ওপেন করেন।তারপর সরাসরি প্রো মোড এ চলে যান।ওখানে গিয়ে ISO সিলেক্ট করেন ১৬০০,শাটারস্পিড(S) সিলেক্ট করেন 32s.
ফোকাস( F) এবং হোয়াইট ব্যালেন্স(WB) অটো(Auto) তে রেখে দিন।
এবার মোবাইল আকাশের দিকে তাক করার পালা।যেহেতু পৃথিবী ঘূর্ণায়মান সেহেতু টাইম টু টাইম ছায়াপথ ভিন্ন ভিন্ন লোকাশনে দেখা যায়। গতকাল রাত ১০টা নাগাদ আমি দক্ষীণ আকাশে দেখতে পেয়েছিলাম।আমার লোকেশন সাতক্ষীরা।আপনারাও এই সময়ে দক্ষিণ আকাশে লক্ষ্য রাখতে পারেন।খালি চোখে সাদা ধোয়ার মত মোটামুটি প্রশস্থতা যুক্ত একটা রেখার মত দেখা যাবে।ছায়াপথের দেখা মিললে ঐ বরাবর মোবাইল তাক করুন।তবে মনে রাখবেন,ছায়াপথের ছবি তোলার জন্য ট্রাইপড(ক্যামেরা স্টান্ড) জরুরী।কারণ ৩২ সেকেন্ড ধরে ছবি উঠবে,এবং এই ৩২ সেকেন্ড মোবাইল একদম স্থির অবস্থায় থাকা বাধ্যতামূলক যেটা হাতে ধরে সম্ভবই না।ট্রাইপড না থাকলে সেলফি স্টিক কিংবা শক্ত কোনকিছুর উপর মোবাইল রেখেও করতে পারেন।সেল্ফ টাইমার দিয়ে তুললে আরো সুন্দর হবে।
ভিডিও টিওটোরিয়ালঃ
বিঃদ্রঃউপরিউক্ত আর্টিকেলটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত।এখানে কোন কিছু ভূল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করা হল।



👌🏻👌🏻😌
ReplyDelete😍
Delete