মোবাইল ম্যাক্রো লেন্সের অদ্যন্ত

অনেক দিন ধরে ম্যাক্রো লেন্স নিয়ে কিছু লিখব লিখব ভাবতেছি।কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না।আজ আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। ভিভিন্ন গ্রুপে মোবাইল লেন্স নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই।
মোবাইলের জন্য বিভিন্ন প্রকার লেন্স আছে।

যেমনঃজুম,প্রাইম,ফিস-আই,ম্যাক্রো প্রভৃতি।

আজ শুধুমাত্র ম্যাক্রো লেন্স নিয়ে আলোচনা করা হবে। ম্যাক্রো বলতে আমরা অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা প্রানীকেই বুঝি।আর ম্যাক্রোগ্রাফি হল সেই ক্ষুদ্র বস্তু বা জীবের দেহ থেকে নিঃসৃত আলোকে লেন্সের মধ্য দিয়ে ক্যামেরার সেন্সরে প্রবেশ করানো।ফটোগ্রাফি জগতে একটি বড় অংশ জুড়ে ম্যাক্রোগ্রাফির অবস্থান। বাজারে বিভিন্ন  ধরনের ম্যাক্রো লেন্স পাওয়া যায়। আজ আমি ১০x ম্যাক্রো ও ২০x ম্যাক্রো নিয়ে আলোচনা করব।
লুক এবং দামের বিচারে ১০এক্স এর থেকে ২০এক্স অনেক এগিয়ে।তবে পিকচার কোয়ালিটির তেমন কোন তারতম্য নেই।অনেকে হয়ত ভাব্বেন তাহলে দামের পার্থক্য কেন? ২০এক্স এর সামনে -পিছনে অতিরিক্ত ২টা গ্লাস বসানো থাকে এবং ১০এক্স এর তুলনায় সুন্দর লুক এবং মসৃন কারুকার্জ করা থাকে এজন্য দাম তুলনামুলক বেশি।তবে পিকচার কোয়ালিটি প্রায় একই। তবে হ্যাঁ!আপনি এই ১০এক্স ও ২০ এক্স লেন্স দিয়ে অনেক ক্ষুদ্র বস্তুর ছবি তুলতে পারবেন।তবে অপেক্ষাকৃত কিছুটা বড় বস্তু বা জীবের(প্রজাপতি,ফড়িং,মাকড়শা)ছবি এই লেন্স দিয়ে ভাল মত ফোকাসিং করা যাবে না।১০ এক্স এবং ২০ এক্স লেন্স দিয়ে প্রজাপতি কিংবা ফড়িং এর দেহের এক-তৃতীয়াংশ খুব ভাল ভাবে ফোকাসিং করা যাবে। আপনার যদি প্রজাপতি কিংবা ফড়িং এর পুর্ণাঙ্গ ছবি তোলার শখ থাকে তাহলে অবশ্যই আপনাকে অন্য একটা লেন্সের সন্ধান করতে হবে যেটা বাজারে কিনতে পাওয়া যায় না।এটা হল পুরাতন ক্যামেরার লেন্স।পুরাতন নষ্ট ক্যামেরা সুন্দরভাবে খুলে এই লেন্স বের করতে পারবেন।এই লেন্স দিয়ে ১০এক্স এবং ২০এক্স লেন্স থেকে অনেক সুন্দর ফোকাসিং করা যায়।

 আমার তোলা কিছু ম্যাক্রোগ্রাফিঃ
 ১০এক্স


২০এক্স


ক্যামেরা লেন্সঃ
 





No comments

Powered by Blogger.